মাহবুবুল হক চিশতীসহ ছয়জনের বিরুদ্ধে দুদকে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ২০:৪৩আপডেট : ২১ জুলাই ২০২০, ২০:৪৪

মাহবুবুল হক চিশতী প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জুলাই) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করা হয়েছে।
মামলায় আসামি করা হলেন পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী, বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতী, পদ্মা ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান (বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান (বরখাস্ত), বগুড়ার আল-ফারুক ব্যাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ানুল কাবির চৌধুরী, আল ফারুক ব্যাগস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আল ফারুক এবং বগুড়ার আল ফারুক ব্যাগস লিমিটেডের পরিচালক নিম্মি কবির চৌধুরী।
তাদের বিরুদ্ধে অভিযোগ হল, সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) মতিঝিল শাখা থেকে সুদসহ ৬২ কোটি ৯৬ লাখ,৭৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী