চিশতীসহ ৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৬ আগস্ট দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ২১:২৮আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:২৮

মাহবুবুল হক চিশতী ৬২ কোটি ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ ছয় জনের বিরুদ্ধে করা মামলায় ১৬ আগস্ট তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) বিকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেন।
এর আগে মঙ্গলবার (২০ জুলাই) দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।
চিশতি ছাড়া মামলায় অপর আসামিরা হলেন, বকশিগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক চিশতি, পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান (বর্তমানে চাকুরিচ্যুত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, আল ফারুক ব্যাগস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আল ফারুক, ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ানুল কবির চৌধুরী ও পরিচালক নিম্মি কবির চৌধুরী।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের