প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ পোস্ট, আইনজীবীকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ১২:২২আপডেট : ১২ আগস্ট ২০২০, ১২:২৩

সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ পোস্ট করায় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুবকে আগামী ২০ আগস্ট তলব করেছেন আপিল বিভাগ। এছাড়াও কেন ওই আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৯ আগস্টের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

বুধবার (১২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনজীবীর পোস্টটি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতের সঙ্গে যুক্ত ছিলেন। 

এর আগে ১১ আগস্ট ওই আইনজীবী তার ফেসবুক অ্যাকাউন্টে মাত্র ১৮টি বেঞ্চে শারীরিক উপস্থিতিতে আদালত খোলা এবং আদালতের স্বাস্থ্যবিধি নিয়ে বিরূপ পোস্ট করেন। 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী