দক্ষিণখানে স্ত্রীকে হত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২০, ২২:১০আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২২:১৪

দক্ষিণখানে স্ত্রীকে হত্যার অভিযোগ রাজধানীর দক্ষিণখানে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে স্ত্রী সারাবান তহুরা (১৯) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী জানান, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার পর থেকে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার মধ্যে যেকোনও সময় এই ঘটনাটি ঘটে।

এসআই হাসান আলী জানান, তহুরার স্বামীর নাম আওলাদ হোসেন শান্ত। তহুরার বাবা আবুল হাসান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন, তার মেয়ের স্বামী এবং স্বামীর বাড়ির লোকজন তাকে শ্বাসরোধে হত্যা করেছে। সংবাদ পেয়ে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সারাবান তহুরার মৃতদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য বিকালে মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় অভিযুক্তদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক