৩৭তম বিসিএসে সুপারিশকৃত ২৭ জনের নিয়োগে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২০, ১৮:০৯আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৮:১০

হাইকোর্ট বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে নিয়োগ বঞ্চিত ২৭ জন প্রার্থীকে কেন নিয়োগ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সুপারিশকৃত স্ব-স্ব ক্যাডারে তাদের কেন নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
৪ সপ্তাহের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৬ আগস্ট) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি দেবাশীষ ভট্টাচার্য্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।
এর আগে ৩৭ তম বিসিএসে পিএসসি সর্বমোট ১ হাজার ৩১৪ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ প্রদান করেন। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৯ সালের ২০ মার্চ ও ১৭ এপিল, ৫ ও ৩০ মে, ১৬ ও ২৯ জুলাই এবং চলতি বছরের ১৮ মার্চ একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে ১ হাজার ২৪৯ জন প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগ প্রদান করে। তবে তাদের মধ্যে ২৭ জনকে এখনও পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। যদিও তারা নিয়োগ প্রাপ্তদের ন্যায় সকল নিয়ম মেনে পিএসসির সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই তাদের নিয়োগ না দেওয়া সংবিধানের স্পষ্ট লঙ্ঘন বলে জানান রিটকারীদের আইনজীবী।
তাই ওই প্রজ্ঞাপন থেকে ২৭ জনের নাম বাদ পড়া এবং সুপারিশকৃতদের স্ব-স্ব পদে নিয়োগে প্রদানের নির্দেশনা চেয়ে তারা হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করলেন হাইকোর্ট।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী