ওয়ারীতে দুই ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা, একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২০, ২১:৪০আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২১:৪৩

ওয়ারীতে দুই ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা, একজনের মৃত্যু রাজধানীর ওয়ারী থানাধীন মেথরপট্টি এলাকার দুই ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মুন্না (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে। আহত শাহিনকে (১৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই। এই সময় তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলটি নিয়ে যায় দুর্বৃত্তরা।

রবিবার (৩০ আগস্ট) বিকালে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, পুলিশের ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার হান্নানুল ইসলাম জানিয়েছেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

নিহত মুন্নার ভাই শাওন জানান, তার ভাই মুন্না ও চাচাতো ভাই শাহিন মোটরসাইকেল নিয়ে ওয়ারী এলাকায় গিয়েছিল। সেখানে ছিনতাইকারীরা তাদের দুজনকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মুন্নার মৃত্যু হয়।

শাওন জানান, শাহীনের অবস্থাও আশঙ্কাজনক। ছিনতাইকারীরা তার পেটে এমনভাবে ছুরিকাঘাত করেছে, তার ভুড়ি বের হয়ে গিয়েছিল। চিকিৎসকরা সাত ব্যাগ রক্ত যোগার করতে বলেছে। রক্ত সংগ্রহের চেষ্টা করছি। বিকালে এই ঘটনা ঘটলেও এখনও থানা থেকে কোনও পুলিশ আসেনি।

নিহত মুন্নার স্বজনরা জানান, পুরনো ঢাকার লালচা মহন রোডের ৪৬/১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতো মুন্না। সে ট্রাকের হেলপার হিসেবে কাজ করতো। তার বাবার নাম মনিরুল ইলাসম। গ্রামের বাড়ি চাঁদপুরের নতুনবাজারে।

/এআইবি/এনএল/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী