চিরকুট লিখে নিরুদ্দেশ ইংলিশ মিডিয়ামে পড়ুয়া কিশোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৬:১০আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৮:০৬

তাহসিন মজুমদার রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এক কিশোর বাসা থেকে নিরুদ্দেশ হয়েছে। তার নাম তাহসিন মজুমদার। ১৩ বছর বয়সী এই কিশোর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনে পড়তো। সোমবার ভোরে সে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে সে একটি চিরকুটে ‘আমি সাত বছর পর ফিরে আসবো, আমার মায়ের যত্ন নিও’ লিখে যায়। এ ঘটনায় নিরুদ্দেশ হওয়া কিশোরের ব্যবসায়ী বাবা নুরুজ্জামান স্বপন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৩৭৫) দায়ের করেছেন।

জানতে চাইলে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমরা অনুসন্ধান করছি। জঙ্গিবাদে মোটিভেটেড হয়ে সে ঘর ছেড়েছে কিনা এখনও নিশ্চিত নই। বিষয়টি অন্যান্য সংস্থাকেও জানানো হয়েছে।’
নিরুদ্দেশ হওয়া কিশোর তাহসিনের বাবা নুরুজ্জামান স্বপন সাধারণ ডায়েরিতে বলেছেন, তার তৃতীয় ছেলে তাহসিন ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনের ছাত্র। সোমবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে কাউকে কিছু না বলে তাহসিন বাসা থেকে বের হয়ে যায়। তাকে বাসায় না পেয়ে তার রুমে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে ইংরেজিতে ‘আই উইল কাম ব্যাক আফটার সেভেন ইয়ারস, টেক গুড কেয়ার অফ মাই মাদার’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।
তাহসিনের স্বজনরা জানিয়েছেন, যাওয়ার সময় সে বাসা থেকে নয় হাজার টাকা ও মায়ের মোবাইল সেটটিও নিয়ে গেছে। সে বাসায় একটি ল্যাপটপ ব্যবহার করতো। পুলিশ সেই ল্যাপটপসহ অন্যান্য বিষয় অনুসন্ধান করে দেখছে। পুলিশ কর্মকর্তারা প্রযুক্তির সহায়তায় সর্বশেষ সকাল সাড়ে সাতটার দিকে পান্থপথের স্কয়ার হাসপাতালের কাছে তার অবস্থান ছিল বলে জানতে পেরেছে।
জানতে চাইলে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ছেলেটির বিষয়ে আমরা খোঁজ-খবর করছি। এখন পর্যন্ত টেরোরিজম রিলেটেড কোনও কানেকশন পাওয়া যায়নি। আমরা তার অবস্থান জানার চেষ্টা করছি।’

/এনএল/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী