৩৬ প্রাথমিক শিক্ষকের টাইম স্কেল নিয়ে হাইকোর্টের রুল জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৬:২৯আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৬:২৯

হাইকোর্ট টাঙ্গাইলের দুটি উপজেলার ৩৬ জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের টাইম স্কেল কর্তন করে ফেরত প্রদানের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৩১ আগস্ট) বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন। এছাড়াও ওই ৩৬ জন শিক্ষকের ক্ষেত্রে টাইম স্কেল কর্তন আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
এর আগে টাঙ্গাইল জেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষক ২০০৯ সালের জাতীয় পে স্কেল অনুসারে ৮, ১২ ও ১৫ চাকরিকাল পূর্তিতে ১ম, ২য় ও ৩য় টাইম-স্কেল প্রাপ্ত হন এবং দীর্ঘদিন ধরে সে সুবিধা ভোগ করেন। এরপরও টাঙ্গাইল জেলার হিসাবরক্ষণ অফিসার টাইম স্কেল বাতিল করে উক্ত টাকা ফেরত প্রদানের জন্য অফিস আদেশ জারি করেন।
এরপর টাঙ্গাইলের জেলা সদর ও মির্জাপুর উপজেলার তাসলিমা জাহান, সালমা খন্দকারসহ প্রায় ৩৬ জন শিক্ষক টাইম স্কেল কর্তন ও ফেরত প্রদানের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দিলেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের