৪০ হাজার গ্রাহকের ৫০ কোটি টাকা লোপাট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২০, ০২:১০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১১:২৭

৪০ হাজার গ্রাহকের ৫০ কোটি টাকা লোপাট!

রাজধানীর ওয়ারী থেকে 'এ ওয়ান হেলথ কেয়ার' এবং 'এ ওয়ান বাজার লিমিটেড' নামে অনুমোদনবিহীন এবং ভুয়া মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির সাত কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এই অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৩ জানায়, ওই কোম্পানিটির ডাইরেক্টর নিয়োগ দেওয়ার নাম করে এবং 'লবঙ্গ-টি' নামক বিএসটিআই অনুমোদনবিহীন নিম্নমানের একটি পণ্য বাজারজাতকরণের জন্য জেলা, উপজেলায় ডিলার ও সেলসম্যান নিয়োগের নামে প্রায় ৪০ হাজার গ্রাহকের কাছ থেকে ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ইত্তেফাক ভবনের ৫ম তলার ওই অফিস থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিপুল পরিমাণ তথ্যপ্রমাণাদিসহ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল ইসলাম, পরিচালক (অর্থ) ফেরদৌস খান, পরিচালক (প্রশাসন) রেজাউল করিম মিন্টু, পরিচালক (মানবসম্পদ) আবুল কালাম আজাদ, পরিচালক আসাদুল্যাহ দেওয়ান, পরিচালক আব্দুস ছাত্তার ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

৪০ হাজার গ্রাহকের ৫০ কোটি টাকা লোপাট!

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে 'এ ওয়ান হেলথ কেয়ার' এবং 'এ ওয়ান বাজার লিমিটেড' নামীয় প্রতিষ্ঠানটি ডেসটিনির মতো গ্রাহক সংগ্রহ করে মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা করে আসছে। কিন্তু সরকার কর্তৃক তাদের এরকম ব্যবসার কোনও অনুমোদন নেই। এমনকি তারা যে নামে প্রতিষ্ঠান খুলেছে, আদৌ তার কোনও অস্তিত্বও নেই, এটি সম্পূর্ণ ভুয়া একটি প্রতিষ্ঠান।

/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম