জামিন শুনানি পেছালো ডেসটিনির রফিকুল আমিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ১১:১২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:১২

ডেসটিনির এমডি রফিকুল আমিন

রায়ের অনুলিপি না আসায় অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন শুনানি পিছিয়ে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নতুন দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। 

রবিবার (২০ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমদ রাজা। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে গত ২০ আগস্ট অর্থপাচারের অভিযোগে হওয়া দুই মামলায় রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতকে মামলা দু’টি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন আদালত। আসামির জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে রফিকুল আমিন আপিল বিভাগে আবেদন জানায়। 
প্রসঙ্গত, ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে দু’টি মামলা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়। পরে গত ২১ জুলাই রফিকুল আমিনের পক্ষে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী