কিশোরের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৬

যৌন হয়রানি রাজধানীর শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল সোয়া তিনটায় শারীরিক পরীক্ষার জন্য পুলিশ শিশুটিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এস আই) বজলুর রহমান বলেন, মঙ্গলবার সকালে পাশের বাড়ির মো. বশার (১৫) নামে এক কিশোর শিশুটিকে ফুসলিয়ে তার বাসায় নিয়ে যায়। সেখানে সে যৌন নির্যাতন চালায় বলে শিশুটি তার পরিবারকে জানিয়েছে। এখন পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ভুক্তভোগী শিশুর মা জানিয়েছেন, তিনি অন্যের বাড়িতে কাজ করেন, শিশুর বাবা রিকশাচালক। সকালে তারা দুজনই কাজ করতে যাওয়ায় বাইরে ছিলেন। দুপুরে বাসায় ফিরে বিষয়টি জানতে পারেন। বশার ঘটনার পর থেকে পলাতক।
এস আই বজলুর রহমান বলেন, বশারকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

/এআইবি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী