‘৯৯৯’-এ তরুণীর ফোন, শ্লীলতাহানির অভিযোগে তরুণ আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৪

জরুরি সেবা ৯৯৯ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক তরুণীর ফোনে শ্লীলতাহানির অভিযোগে এক বখাটে তরুণকে আটক করেছে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরুণের নাম রুবেল। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল পৌনে ৯টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সাতক্ষীরার পাটকেলঘাটা অভয়তলা গ্রাম থেকে এক তরুণী ফোন করে জানান, তিনি সকালে পুকুরে গোসল করতে যাওয়ার সময় গ্রামের একটি ছেলে তাকে জাপটে ধরে। তখন তিনি ভয়ে চিৎকার শুরু করলে তার স্বামী বেরিয়ে আসেন। তারা দুজন মিলে অভিযুক্ত ছেলেটিকে আটকে রেখেছেন। তিনি জরুরি পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান। এরপর তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে পাটকেলঘাটা থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেওয়া হয়। থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে পাটকেলঘাটা থানার এএসআই নিজাম ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত একই গ্রামের রুবেলকে (১৮) আটক করে থানায় নিয়ে আসেন। অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে বিচারের জন্য উপস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।

/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম