দক্ষিণখানে সৎ ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৮

দক্ষিণখানে সৎ ছেলের ছুরিকাঘাতে বাবা খুন রাজধানীর দক্ষিণখানে সৎ ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম মিলন শেখ ওরফে মোহর উদ্দিন (৪৫)। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত মোহর উদ্দিনের ছোট ভাই হৃদয় জানান, তার ভাই পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি দক্ষিণখানে চোরাইটেক এলাকায় পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার মোহরের ষোল বছর বয়সী সৎ ছেলে ইয়াছিনের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে পারিবারিক কলহ হয়। তর্কবিতর্কের একপর্যায়ে ইয়াসিন মোহরের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মিলন শেখ বছর সাতেক আগে আছমা নামে এক নারীকে বিয়ে করে। তবে মিলন শেখ তার সৎ পুত্রকে দেখতে পারতো না। মাঝেমধ্যে সৎ ছেলে ইয়াছিন তার মায়ের কাছে আসলে মিলন শেখ খারাপ ব্যবহার করতো। শুক্রবার ইয়াছিন তার মায়ের কাছে আসলে মিলন শেখ গালমন্দ করে। এতে ক্ষিপ্ত হয়ে ইয়াছিন তার সৎ বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বজনরা জানান, নিহত মোহর উদ্দিনের বাবার নাম মোহাম্মদ আলী। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরকুড়িগ্রামে।
পুলিশের দক্ষিণ খান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুর রহমান রিয়েল জানান, নিহত মিলন শেখের সৎ ছেলে ইয়াছিনকে গ্রেফতার করা হয়েছে। সে হত্যার কথা স্বীকার করেছে।

 

/এনএল/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি