স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির বিধিমালা নিয়ে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ১৫:৫০আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৫:৫০

হাইকোর্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির বিধিমালা থেকে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন বা নির্বাচনের ক্ষেত্রে শিক্ষানুরাগী/খ্যাতিমান সমাজ সেবক/জনপ্রতিনিধি এই শব্দগুলো কেন কর্তন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সচিব, রাজশাহীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৫ অক্টোবর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির।
এর আগে সিরাজগঞ্জ সদর ‍উপজেলার ডা. তাসমিয়া মতিন হাইস্কুলের দাতা সদস্য মো. সালেহ মাহমুদ মিয়া এ রিট দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বিধিমালায় সভাপতি নির্বাচন বা মনোনয়নের ক্ষেত্রে এই তিন শব্দ থাকার কারণে অশিক্ষিত বা স্বল্প শিক্ষিতরা সভাপতি হওয়ার সুযোগ পান। এটা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি পদের যোগ্যতার সঙ্গে সাংঘর্ষিক। যেমন প্রাইমারি স্কুল, কলেজ এবং ফাজিল-কামিল মাদ্রাসায় গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি হতে ডিগ্রি পাসের যোগ্যতা থাকতে হয়। তাই মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক মাদ্রাসার ম্যানেজিং কমিটি/গর্ভনিংবডি বিধিমালা ২০০৯ থেকে উপরোক্ত তিন শব্দ উঠিয়ে দেওয়া হলে মাধ্যমিক স্কুল/ ইন্টারমিডিয়েট কলেজ/দাখিল-আলিম মাদ্রাসায় শিক্ষিত যোগ্যতাসম্পন্ন লোকদের সভাপতি হওয়ার দ্বার উন্মোচিত হবে।
তাই রিটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি গভর্নিং ও ম্যানেজিং কমিটি প্রবিধিমালা ২০০৯ এ গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন বা নির্বাচনের ক্ষেত্রে শিক্ষানুরাগী/খ্যাতিমান সমাজ সেবক/জনপ্রতিনিধি এই শব্দ রাখার বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের