অসুস্থ রংপুর মেডিক্যালের প্রিন্সিপাল হেলিকপ্টারে ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২০, ২২:০০আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:০৬

অসুস্থ রংপুর মেডিক্যালের প্রিন্সিপাল হেলিকপ্টারে ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত রংপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. একেএম নুরুন্নবীকে শনিবার (১০ অক্টোবর) ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে করে রংপুর থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে করে শনিবার বিকালে রংপুর থেকে ঢাকায় আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

করোনায় সংকট মোকাবিলায় জরুরি সহায়তা দিয়ে আসছে সশস্ত্র বাহিনীর ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিমান বাহিনীর জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (মেডিভ্যাক) সেবা। তারই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় এই মেডিক্যাল ইভাকোয়েশন (মেডিভ্যাক) মিশন পরিচালনা করা হয়।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ