টিভি চ্যানেলের সংবাদ শিরোনামে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২০, ১৬:৪৬আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৭:১১

সুপ্রিম কোর্ট

দেশের সকল বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে কোনও ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচারের ওপর হাইকোর্টের জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি নিয়ে রবিবার (১৮ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ। অন্যদিকে বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাকিব।
এর আগে ২০১৯ সালের ৬ মে দেশের সকল বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে কোনও ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন হাইকোর্ট। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর থেকে বেসরকারি সকল টেলিভিশনকে এই রায় মেনে চলতে নির্দেশ দিয়েছিলেন আদালত। এ সংক্রান্ত এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
পরে ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ‘দেশের সকল বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে কোনও ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন নিষেধাজ্ঞা জারি করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে উদাহরণস্বরূপ ‘ইসলামী ব্যাংক বাণিজ্য সংবাদ, অ্যাপোলো হাসপাতাল স্বাস্থ্য সংবাদ—এই টাইপের কোনও টাইটেল স্পন্সর করে সংবাদ পরিবেশন করা যাবে না মর্মে রায় দিয়েছিলেন হাইকোর্ট।
এর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন নিলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা সংবাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় জানিয়ে ২০১১ সালে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়। এম এ মতিন নামের এক স্কুলশিক্ষক এ রিট দায়ের করেছিলেন। তবে রিটকারীর মৃত্যুর পর ফারুক মো. হাসিব নামের একজন ব্যবসায়ী ওই রিটে পক্ষভুক্ত হয়ে মামলার কার্যক্রম চলমান রাখেন।
পরে ওই রিটের ওপর রুল জারি করেন হাইকোর্ট। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি সকল টেলিভিশনসহ মোট ২৪ জনকে বিবাদী করা হয়।

/বিআই/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী