সোহরাওয়ার্দীতে মাদকবিরোধী অভিযান, ২৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দিলো পুলিশ

ঢাবি প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ০১:৪৯আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০১:৪৯

সোহরাওয়ার্দী উদ্যান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটকের পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঁচ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র এবং একজন বিশ্ববিদ্যালয়টির সাবেক ছাত্র, দুই জন বুয়েটের, দুই জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, একজন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং একজন ঢাকা কলেজের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আটক ও ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের সহযোগিতা নিয়ে এ অভিযান চালানো হয়। মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ 

তবে গোয়েন্দা রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে জানান, ২৪ জনকে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথম আটক করার কারণে তাদের সতর্ক করা হয়। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। এছাড়া আটকদের মধ্যে বাইরের লোকও ছিল। তবে তাদের কাছে কিছু পাওয়া যায়নি।

/এসআইআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের