সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ১৯:৩১আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২১:৪৮

রুহুল আমীন গাজী (ছবি: ইন্টারনেট থেকে নেওয়া) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমীন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) মগবাজারের সংগ্রাম অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রুহুল আমীন গাজীর বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। পুলিশ ওয়ারেন্ট তামিল করেছে।

জানা গেছে, রুহুল আমীন গাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছিল। ওই মামলায় তারিখ অনুযায়ী আদালতে হাজিরা না দেওয়ায় আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে।

গত বছরের ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে একটি সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদে ১৩ ডিসেম্বর বিকাল থেকে দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ের সামনে অবস্থান নেয় মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে কয়েকজন যুবক। সন্ধ্যার দিকে তারা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গেটে তালা লাগিয়ে দেয়। সম্পাদককে গ্রেফতারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানায় তারা।
এর একদিন পর দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ও চিফ রিপোর্টার রুহুল আমীন গাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি (মামলা নং-২৪) দায়ের করেন। ওই মামলায় আগেই গ্রেফতার হন সম্পাদক আবুল আসাদ।
 
সংগ্রাম পত্রিকা সংশ্লিষ্ট এক সাংবাদিক জানান, রুহুল আমীন গাজী ওই মামলায় জামিনে ছিলেন। কিন্তু আদালত সম্প্রতি জামিন বাতিল করে ওয়ারেন্ট ইস্যু করে। রুহুল আমীন গাজী বিষয়টি সম্পর্ক জানতেন না।
/এনএল/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের