নিখোঁজ জবি শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোয় ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২০, ১৫:৪৯আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৫:৪৯

নিরঞ্জন বড়াল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী তিথি সরকার সিআইডির ছাদে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার- ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ায় নিরঞ্জন বড়াল (৫০) নামে এক ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। সিআইডি জানিয়েছে, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন সময় সরকার ও রাষ্ট্রবিরোধী, ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে বিভিন্ন তথ্য ও সংবাদ পোস্ট ও শেয়ার করে আসছে।

মঙ্গলবার (৩ নভেম্ব) বেলা ১২টার দিকে সিআইডির সদর দফতরে সাইবার ক্রাইম সেন্টারের ডিআইজি জামিল আহম্মেদ বলেন, নিরঞ্জন বড়াল তার ফেসবুকে স্ট্যাাটাস দেন ‘মালিবাগ সিআইড অফিসের চারতলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী # তিথি সরকার হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার। আমি হতবাক।’  যা বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ এ দ্রুত শেয়ার ও ভাইরাল করা হয়।

এটি দ্রুত ছড়িয়ে পড়ার পর সিআইডি ওই ব্যক্তিকে শনাক্ত করতে কাজ শুরু করে। ফেসবুক আইডির তথ্য বিশ্লেষণ করে সিআইডির সাইবার টিম জানতে পারে যে, রামপুরার বনশ্রী এলাকা থেকে নিরঞ্জণ বড়াল তার ফেসবুক আইডিটি থেকে এই স্ট্যাটাস দিয়েছেন। ২ নভেম্বর সন্ধ্যায় নিরঞ্জনকে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি ঝালকাঠি। তিনি ব্যবসায়ী। তার বিরুদ্ধে পল্টন থানায় ২ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে সিআইডি একটি মামল করেছে।

সিআইডির প্রেস ব্রিফিং নিরঞ্জনের ফেসবুক আইডির টাইমলাইন বিশ্লেষণ করে সিআইডি দেখেছে,  তিনি এর আগেও বিভিন্ন সময় সরকার ও রাষ্ট্রবিরোধী, ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তথ্য, সংবাদ পোস্ট শেয়ার করেছেন।

প্রসঙ্গত, ইসলাম ধর্ম নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হওয়া ছাত্রী তিথি সরকার এক সপ্তাহেররও বেশি সময় ধরে নিখোঁজ বলে জানিয়েছে তার পরিবার৷ এই ঘটনায় তিথির বড় বোন স্মৃতি সরকার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী