সৎবাবার বিরুদ্ধে সাত বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১৯:২৪আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১০:১২

যৌন হয়রানি রাজধানীর বাড্ডায় সৎবাবার বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতোয়ারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সাত বছরের ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালের দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই ফেরদৌস আলম। ফেরদৌস আলম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দিলে সকালে ওই বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযুক্ত আতোয়ারকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে বিকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

পুলিশের এই এসআই আরও জানান, শিশুটি তার মা এবং সৎবাবা আতোয়ারের সঙ্গে বাড্ডার বাসায় থাকতো। অভিযুক্ত আতোয়ার অটোরিকশার গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতো। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে আতোয়ার শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। সকালে শিশুটি কান্না শুরু করলে আশপাশের ভাড়াটিয়ারা তার কাছ থেকে বিষয়টি জানতে পারে। পরবর্তীতে তারাই ৯৯৯-এ ফোন করে।

পুলিশ জানায়, দুই বোনের মধ্যে শিশুটি বড়। তাদের বাবা তিন বছর আগে মাকে ডির্ভোস দিয়ে চলে যায়। পরে আতোয়ারের সঙ্গে তার মায়ের বিয়ে হয়।

/এসএইচ/এআইবি/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ