বঙ্গবন্ধুর তিনটি বইয়ের পাইরেটেড কপি বিক্রি, ৪ জনের জেল-জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২০, ১২:৪৬আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১২:৪৬

ডিএমপির সংবাদ সম্মেলন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তিনটি বইয়ের পাইরেটেড কপি বিক্রির অভিযোগে রাজধানীর চার বই বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

ওয়ালিদ হোসেন বলেন, বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধুর রচিত কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন ও অসমাপ্ত আত্মজীবনী বইয়ের পাইরেটেড ২০টি কপি জব্দ করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পাইরেটেড বই বিক্রির অভিযোগে নীলক্ষেতের বই বাজার প্রকাশনীর স্বত্ত্বাধিকারী সৈয়দ রবিউজ্জামানকে ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তার কাছ থেকেই ১৫টি কারাগারের রোজনামচা বইয়ের পাইরেটেড কপি পাওয়া যায়।

আবার নীলক্ষেতের ইসলামিয়া মার্কেটের চাঁদপুর বুক সেন্টারের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ হামিদকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ওই দোকান থেকে একটি কারাগারের রোজনামচা, একটি অসমাপ্ত আত্মজীবনী একটি আমার দেখা নয়াচীন বইয়ের পাইরেটেড কপি জব্দ করা হয়। একই মার্কেটের জিসান-১ বুক সেন্টার থেকে একটি অসমাপ্ত আত্মজীবনী পাইরেটেড কপি জব্দ ও বিক্রি করার দায়ে ১০ হাজার টাকা এবং জিসান-২ বুক সেন্টার দোকান হতে একটি কারাগারের রোজনামচা বইয়ের পাইরেটেড কপি জব্দ ও পাইরেটেড বিক্রি করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কারাদণ্ড প্রাপ্তদের জেরে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘বাংলা একাডেমি আমাদের জানিয়েছে গুরুত্বপূর্ণ তিনটি বই পাইরেটেড করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। এ বিষয়ে আমরা আরও তদন্ত করবো। তাছাড়া অন্য যেকোনও  নকল বইয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

 

 

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান