স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২০, ১৫:১৫আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৫:১৫

হাইকোর্ট

যৌতুকের দাবিতে ২০০২ সালে স্ত্রী রেশমা খাতুনকে পুড়িয়ে মারার মামলায় মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন আপিল বিভাগ। 

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। 

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম বায়জিদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

২০০২ সালে ১৯ জুলাই সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে স্ত্রী রেশমা খাতুনের গায়ে আগুন লাগিয়ে স্বামী ইমাদুল। গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুকালীন জবানবন্দি দেন রেশমা। তাতে ইমাদুলকে অভিযুক্ত করেন রেশমা। ২৯ জুলাই রেশমা মারা যান।

২০০৮ সালের ১১ আগস্ট নারী ও শিশু ট্রাইব্যুনাল ইমাদুলকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপর আসামির মৃত্যুদণ্ড ও জেল আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে। ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট ইমাদুলের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। নারী ও শিশু আইনের ৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির আপিল খারিজ করে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আপিল বিভাগ।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী