স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীর আমৃত্যু কারাদণ্ড প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২০, ১১:২৯আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১১:৩১

সুপ্রিম কোর্ট ২০০২ সালে যৌতুকের দাবিতে স্বামী ইমাদুল স্ত্রী রেশমা খাতুনের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় স্বামী ইমাদুলের মৃত্যুদণ্ডের সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাবাসের রায় দেন আপিল বিভাগ। তবে রবিবার (১৫ নভেম্বর) সেই রায়ও প্রত্যাহার করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ মামলায় পুনরায় আপিল শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম বায়জিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

২০০২ সালে ১৯ জুলাই সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় যৌতুকের দাবিতে কেরোসিন তেল ঢেলে স্ত্রী রেশমা খাতুনের গায়ে আগুন লাগিয়ে দেয় স্বামী ইমাদুল। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুকালীন জবানবন্দি প্রদান করে আসামি ইমাদুলকে অভিযুক্ত করেন রেশমা। পরে একই বছরের ২৯ জুলাই রেশমা মৃত্যুবরণ করেন।

পরে ২০০৮ সালের ১১ আগস্ট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আসামি ইমাদুলকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। এরপর আসামির মৃত্যুদণ্ড ও জেল আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে। ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট ইমাদুলের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এরপর স্ত্রী রেশমাকে দাহ্য পদার্থ দ্বারা পুড়িয়ে মারার অভিযোগ নারী শিশু আইনের ৪ ধারায় প্রমাণিত হওয়ায় আসামির আপিল খারিজ করে তাকে গত ১১ নভেম্বর আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তবে সে রায় প্রত্যাহার করে পুনরায় শুনানির দিন নির্ধারণ করলেন আদালত।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে