মিরপুরে দলবদ্ধ ধর্ষণ: চার তরুণের স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ২২:৫০আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২৩:৪০

মিরপুরে দলবদ্ধ ধর্ষণ: চার তরুণের স্বীকারোক্তি রাজধানীর মিরপুর এলাকায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) তারা আদালতে জবানবন্দি দেয় বলে নিশ্চিত করেছেন আদালত সূত্র।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালতে আসামি ইমরান, জয় মিয়া, আল আমিন এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আসামি আবু সাঈদের জবানবন্দি রেকর্ড করা হয়। একই মামলায় গ্রেফতার অন্য দুই আসামি রায়হান ওরফে নাঈম ও ইমন হোসেনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, আসামিদের আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে আসামি রায়হান ওরফে নাঈম ও ইমন হোসেনের সাত দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, বুধবার (১৮ নভেম্বর) রাতে কল্যাণপুর হাউজ বিল্ডিং অফিসের পেছনে এক তরুণী ধর্ষণের শিকার হয় বলে থানায় নিজে অভিযোগ করেন। পরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে মিরপুর থেকে ছয় তরুণকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানার পুলিশ।

/টিএইচ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের