দুর্নীতির মামলা থেকে খালাস ইশরাক হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২০, ১৫:০৪আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৫:০৫

আদালতে ইশরাক হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। আদালতে সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার ইশরাক রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। এদিন আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম আরিফ ও ফরহাদ হোছাইন নিওন আইনজীবী আদালতে হাজির ছিলেন।

এর আগে গত ১১ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন আদালত। গত ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে  অভিযোগ গঠন করেছেন আদালত। 

আদালতে ইশরাক হোসেন

প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে ইশরাকের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা (দুদকের উপ-পরিচালক) জাহাঙ্গীর হোসেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেনের নিজের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। একই বছরের ৪ সেপ্টেম্বর দুদকের কনস্টেবল তালেব কমিশনের নোটিশটি জারি করতে তাদের বাসভবনে যান। কিন্তু ইশরাক সেখানে উপস্থিত না থাকায় উপস্থিত চার সাক্ষীর সামনে বাসভবনের নিচ তলায় প্রবেশপথের বাম পাশের দেয়ালে স্কচটেপ দিয়ে ঝুলিয়ে নোটিশটি জারি করা হয়। দুদকের দেওয়া সাত কার্যদিবসের মধ্যে ইশরাক হোসেন সম্পদের হিসাব নির্ধারিত ফরমে দাখিল করেননি। ওই ঘটনায় ২০১০ সালের ২৯ আগস্ট রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক সামছুল আলম।

মামলাটির বিচার চলাকালে বিভিন্ন সময়ে ৮ জন সাক্ষীর মধ্যে ৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে এ রায় ঘোষণা করেন আদালত।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম