কোকেনসহ গ্রেফতার স্পেনের নাগরিককে মামলা থেকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২০, ১৬:৫৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৬:৫৫

আদালত হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি কোকেনসহ গ্রেফতার স্পেনের নাগরিক চিয়াস এসপিজো জুলিয়ানকে মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে স্পেন দূতাবাসের একজন কর্মকর্তাকে কারাফটক থেকে তাকে বুঝে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলাটি পরিচালনা না করার একটি সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিল করে মন্ত্রণালয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

জানা যায়, ২০১৫ সালে স্পেনের ওই নাগরিককে মাদকসহ গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে ১৯৯১ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে আসামিপক্ষের আইনজীবী এইচএম মাসুম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি পরিচালনা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাই আদালত এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দিয়েছেন। তাকে আসামিপক্ষের আইনজীবী ও স্পেন দূতাবাসের একজন কর্মকর্তাকে কারাফটক থেকে বুঝে নিতে বিচারক আদেশে উল্লেখ করেছেন।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী