সাঈদীর জাকাতের অর্থ আত্মসাৎ ও কর ফাঁকির মামলার শুনানি ২৮ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১১:৫৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১২:০৬

বকশিবাজারের অস্থায়ী আদালত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া জাকাতের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ২৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরা সোমবার (৭ ডিসেম্বর) এই দিন ধার্য করেন। 

সোমবার বকশীবাজারের বিশেষ জজ আদালত-৩ এ সাঈদীর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা আয়কর ফাঁকির আরেক মামলায় বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আগামী ৬ই জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন এই আদালতের বিচারক নজরুল ইসলাম।

বকশিবাজারের অস্থায়ী আদালত

সোমবার সকাল সাড়ে ৯টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে বকশিবাজারের বিশেষ জজ আদালতে নেওয়া হয়। বেলা পৌনে ১১টার আবার কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

২০০৯ সালে যাকাতের অর্থ আত্মসাতের অভিযোগে যুদ্ধাপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দণ্ডিত সাঈদীর বিরুদ্ধে মামলা করে ইসলামিক ফাউন্ডেশন। আর ২০১২ সালে কর ফাঁকির মামলার অভিযোগ গঠন হয়।

বকশিবাজারের অস্থায়ী আদালত

সাঈদীকে বকশীবাজারের আদালতে হাজির করার কারণে ওই এলাকায় পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। তালিকাভুক্ত আইনজীবী ছাড়া আর কাউকেই আদালতে ঢুকতে দেওয়া হয়নি।

/জেইউ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম