ইউনিফর্মটা নেমে গেলে বুঝবেন জীবন কতটা কঠিন: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১৭:০৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৭:২৩

কল্যাণসভায় বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম

মাদকের বিরুদ্ধে পুলিশের শক্ত অবস্থানের কথা তুলে ধরেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ইতোমধ্যে অনেকের চাকরি চলে গেছে। জীবন কতটা কঠিন শরীর থেকে ইউনিফর্ম নেমে গেলে বোঝা যাবে। মাদককে না বলুন, এর থেকে সবসময় দূরে থাকুন।’

সোমবার (৭ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপি’র কল্যাণসভায় তিনি এসব কথা বলেন। বিশেষ এই কল্যাণসভায় ফোর্সের সুবিধা, অসুবিধা ও নানান বিষয়ে পরামর্শ শোনেন কমিশনার।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। করোনাকালীন ডিএমপির ৩ হাজারেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৪ জন সদস্য মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে দেশের সবচেয়ে ভালো চিকিৎসা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ফোর্সের চিকিৎসা নিশ্চিত করতে আইজিপি’র উদ্যোগে একটি বেসরকারি হাসপাতাল সম্পূর্ণ ভাড়া নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ দেখা-ই আমাদের কাজ। আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে আছি।’

বিশেষ কল্যাণসভায় করোনাকালীন ফোর্সের কল্যাণ নিশ্চিতকরণে যাবতীয় কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ সম্পর্কে অবহিত করা হয়। প্রেজেন্টেশনের মাধ্যমে করোনা পরিস্থিতিতে ফোর্সের ডাইনিং ও ব্যারাক ব্যবস্থা উন্নীতকরণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ওষুধ সরবরাহ, প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী সরবরাহ, ব্যারাকসহ পুলিশ লাইনস্ ও পুলিশের বিভিন্ন অফিসে নিয়মিত জীবাণুনাশক ছিটানোসহ গৃহীত নানান পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

বিশেষ কল্যাণসভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, ‍যুগ্ম পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এআরআর/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি