পাপিয়া দম্পতির বিরুদ্ধে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ২২:১৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:১৩

শামীমা নূর পাপিয়া অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে জাল টাকার মামলায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ। গত ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজমুল হক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন। অপর আসামিরা হলেন, সাব্বির খন্দকার ও শেখ তায়িবা নূর। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
চার্জশিটে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত জাল টাকা বাজারজাতকরণের উদ্দেশে বহন ও বিপুল পরিমাণ অপরাধলব্ধ অর্থ দেশের বাহিরে পাচার করার উদ্যোগ গ্রহণ করেন। মামলায় চার্জশিটে ২০ জনকে সাক্ষী করা হয়েছে।
এর আগে গত ১২ অক্টোবর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে অস্ত্র মালায় ২০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ ৪ জনকে গ্রেফতার করে র‍্যাব। এরপর তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এরপর ২৩ ফেব্রুয়ারি পাপিয়ার ইন্দিরা রোডের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
ওই ঘটনায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবান দিয়ে গোসলের পরও দুর্গন্ধ? ৫ ভুল এড়িয়ে চলুন
সাবান দিয়ে গোসলের পরও দুর্গন্ধ? ৫ ভুল এড়িয়ে চলুন
মক্কা চুক্তি আমেরিকার কৌশলগত ব্যর্থতার মূর্ত প্রতীক: রাষ্ট্রদূত 
মক্কা চুক্তি আমেরিকার কৌশলগত ব্যর্থতার মূর্ত প্রতীক: রাষ্ট্রদূত 
যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলেই নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হচ্ছে
যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলেই নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হচ্ছে
বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হওয়া উচিত জনগণ: স্পিকার
বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হওয়া উচিত জনগণ: স্পিকার
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার