মিরপুরে শিশু অপহরণের পর হত্যা, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২০, ১৮:২৩ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৮:২৪

অপহরণ

রাজধানীর মিরপুরে শামনুন (১১) নামে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রকে অপহরণের পর হত্যা করেছে অপহরণকারীরা। দু’দিন আগে শিশুটিকে অপহরণ করা হয়েছিল। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে মিরপুর-১০ শাহআলি প্লাজা ছাদ সংলগ্ন ১৫ তলা সিঁড়ি থেকে গলায় তার পেঁচানো অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিকালে মিরপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত শিশু মা ও তার সৎ বাবা ইউনুস আলীর সঙ্গে মিরপুর সেকশন-৬ এলাকায় থাকতো।  সে স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। ১৭ ডিসেম্বর নিখোঁজ হওয়ায় পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। ওই জিডির পরিপ্রেক্ষিতে আমরা থানা পুলিশ ও ডিবি পুলিশ এক সঙ্গে তদন্তে নামি। এক পর্যায়ে অপহরণকারী তিন জনকে গ্রেফতার করি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে, শাহ আলী প্লাজার ছাদ সংলগ্ন সিঁড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার গলায় তার পেঁচানো ছিল।  

ওসি তদন্ত বলছেন, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হযেছে। অপহরণকারীরা তাকে অপহরণের পরপরই হত্যা করে এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় দখল-চাঁদাবাজির অভিযোগ
ফুড ভ্লগিংয়ের ছড়াছড়ি, কিন্তু দর্শকদের কে বলবে খাবারে কী আছে
রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
সর্বশেষ খবর
আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি: জামায়াত সেক্রেটারি
আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি: জামায়াত সেক্রেটারি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার