আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর: রিমান্ডে ২৪ জন, কারাগারে ২৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ২১:৪৬আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২৩:০৭

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর: রিমান্ডে ২৪ জন, কারাগারে ২৫ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা কেন্দ্র করে ভাঙচুর-বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পৃথক তিন মামলায় ২৪ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ডের এ আদেশ দেন। একই অভিযোগে ২৫ জনকে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
নিউমার্কেট থানার রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, এস এম মনিরুজ্জামান, সৈয়দ জিগর সাদ আলম, মো. সোহাগ তালুকদার, সৈয়দ আনিসুর রহমান, মোহাম্মদ আউয়াল হাওলাদার, দেলোয়ার খাঁ, শাহিন মিয়া, হাবিবুর রহমান ওরফে সানি হোসেন, জাকারিয়া রায়হান, মো. খালেদ হাসান তুহিন ও তোফাজ্জল হোসাইন।
মোহাম্মদপুর থানার রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মমতাজুর রহমান, মো. আরমান উদ্দিন, তৌহিদুল ইসলাম, জোবায়ের, সৈকত মালাকার, আশিস কুমার দাস, মিলন শামিম আহমেদ, তরিকুল ইসলাম, নজিবুর রহমান, শহীদুল ও মো. আবুল কাশেম মাহমুদ ভূঁইয়া। সূত্রাপুর থানার রিমান্ডপ্রাপ্ত আসামি হলেন শাহরিয়ার।
নিউমার্কেট থানার মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন, আতাউর রহমান ওরফে তাজ, শুভ ধর, মফিজুর রহমান ,আবদুল হক চৌধুরী, আহসান হাবীব ওরফে হাবিবুর রহমান, হানিফ খান, আমিনুল ইসলাম, কামাল হোসেন, আব্দুল মমিন মিয়া, মাহমুদুর রহমান ভূঁইয়া, জয়নাল আবেদীন, আব্দুল জলিল, আনোয়ার হোসেন, আব্দুল জলিল, মোশারফ হোসেন, মোহাম্মদ আসলাম হোসেন, মোহাম্মদ নাসির সিকদার, মনিরুজ্জামান, সুজানা ইসলাম সিন্ডা, শিরিন আক্তার, আতাউর রহমান, আব্দুর রহিম, রেজাউল করিম, ইমরান, ফিরোজ আলম ও মুরসালিন তালুকদার।
সূত্র জানায়, মোহাম্মদপুর থানার এক মামলায় ১১ জনের তিনদিন করে রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক দুলাল হোসেন আসামিদের আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে নিউমার্কেট থানার এক মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সাহেব আলী ৩৭ জনকে ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন। বিচারক ১২ জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি ২৫ জনকে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়াও সূত্রাপুর থানার এক মামলায় তদন্ত কর্মকর্তা একজনকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়াও নিউমার্কেট থানার আরও দুটি মামলা রয়েছে। প্রতিটি মামলায় এজাহারনামীয় আসামি ছাড়াও অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত লিখিত পরীক্ষায় রাজধানীর ৯টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাঁচটি কেন্দ্রের পরীক্ষার্থীরা প্রশ্নপত্র হাতে পাওয়ার কিছু সময় পরেই ‘প্রশ্ন কঠিন’ হয়েছে উল্লেখ করে পরীক্ষা বর্জন করেছেন।

/এমএইচজে/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম