প্রশ্নপত্র কঠিন, তাই পরীক্ষাকেন্দ্রে বিক্ষোভ-ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২০, ১৪:৫৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৫:৫৩

পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার প্রশ্নপত্র কঠিন দাবি করে পরীক্ষার্থীদের একটি অংশ পরীক্ষাকেন্দ্রের ভেতরে বিক্ষোভ করেছে। এসময় বার কাউন্সিলের একটি গাড়ি ভাঙচুরসহ কলেজে বেশ কয়েকটি কক্ষের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ৯টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরু হয়। ভাঙচুরের ঘটনাটি ঘটে মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। 

পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর
মোহাম্মাদপুর থানা পুলিশ বলছে, সকাল ৯টা থেকে চার ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই প্রশ্ন কঠিন হয়েছে এমন অভিযোগ করেন কয়েকজন পরীক্ষার্থী। তারপর তারা বিক্ষোভ শুরু করেন। পরে পরীক্ষার্থীদের ওই অংশ নিজেদের খাতা ছিঁড়ে ফেলেন। অন্য পরিক্ষার্থীদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেন।

পরীক্ষাকেন্দ্রে বিক্ষোভ

পরীক্ষার কেন্দ্রে এমন ঘটনায় মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষা স্থগিতের কথা জানা গেছে।

পরীক্ষাকেন্দ্রে বিক্ষোভ
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণকারীদের দাবি প্রশ্নপত্র কঠিন হয়েছে।  তাই পরীক্ষার্থীদের একটি অংশ কলেজের ভেতরে ভাঙচুর চালায়। এতে বার কাউন্সিলের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কলেজে কিছু জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। 

/এসএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী