শর্ত সাপেক্ষে আইনজীবীদের কর্মসূচি বিক্ষোভ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১৪:০৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৪:০৫

সিএমএম কোর্ট

ঢাকা আইনজীবী সমিতির এক আইনজীবীকে দুই ঘণ্টা আটক রাখার অভিযোগে বিচারকের অপসারণের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন। আইনজীবীকে আটক রাখার দায়ে অভিযুক্ত বিচারক ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। একইসঙ্গে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তার অপসারণের বিষয়টি আলোচনা করবেন বলে জানান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন।

তিনি বলেন, ‘গতকাল আমাদের আইনজীবী সমিতির একজন সদস্যকে ২ ঘণ্টা আটক রাখার অভিযোগে  সকাল থেকে আমরা ওই বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছি। এরপর মুখ্য মহানগর হাকিম (সিএমএম) তিনি আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। তিনি আমাদের বলছেন, এখন থেকে ওই এজলাসের কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি ওই বিচারকের অপসারণের বিষয়টি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। আমরা সিএমএমের এই সিদ্ধান্তের কথায় আপাতত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছি। তবে আমরা চাই বিষয়টি দ্রুত একটি সিদ্ধান আসুক।’

ভিকটিম আইনজীবী রুবেল আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমি স্যারকে বারবার বলেছি স্যার আমি তো কোনও অন্যায় করিনি। আমাকে কেন লকআপে ডুকতে হবে। তারপরেও আমাকে জোড় করে দুই ঘণ্টা আটক রাখে। আমি একজন আইনজীবী হিসাবে অপমানিত হয়েছি। এই ঘটনায় সব আইনজীবী অপমানিত হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী