কোভিড সনদ ছাড়া যাত্রী আনায় বুরাক এয়ারকে ৩ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১৪:৪৭ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৪:৪৭

বুরাক এয়ার

করোনা সনদ ছাড়া লিবিয়া থেকে ঢাকায় যাত্রী নিয়ে আসায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বুরাক এয়ারকে। এয়ারলাইন্সটি ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনা না করায় তাদের জেনারেল সেলস এজেন্ট অ্যাডভান্স এভিয়েশন ম্যানেজমেন্টের কাছ থেকে এই অর্থ আদায় করা হয়।

বুধবার (২৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল।

জানা গেছে, ২২ ডিসেম্বর বিকালে লিবিয়া থেকে ১৫৩ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট৷ এ ফ্লাইটটি চালনা করতে বাংলাদেশ যেসব শর্ত দিয়েছিল সেখানেই উল্লেখ করা ছিল যেসব যাত্রীকে সিভিল এভিয়েশন অথরিটির পরিপত্র মোতাবেক কোভিড টেস্ট রিপোর্টসহ আসতে হবে৷ কিন্তু ঢাকায় অবতরণের পর হেলথ ডেস্কের কর্মীরা মাত্র তিন জন যাত্রীর কাছে কোভিড সনদ পান৷

বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা তাদেরকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সুযোগ দেন। অবশিষ্ট ১৫০ জন যাত্রীর সঙ্গে কোভিড পরীক্ষা সংক্রান্ত কোনও সনদ ছিল না৷ ফলে বাড়ি না গিয়ে তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে বাধ্য হন৷ ১৫০ যাত্রীর ভোগান্তি সৃষ্টির জন্য বুরাক এয়ার এ বিশেষ ফ্লাইটটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান অ্যাডভান্স এভিয়েশন ম্যানেজমেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট কোর্ট।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো