রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সোহেল রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার ২৩ (ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ডেমরার বাঁশেরপুল এলাকায় প্রধান সড়কে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের।
ওসি আরও জানান, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে জানা যায়, তার বাবার নাম নুরুল ইসলাম ও মায়ের নাম আনোয়ারা বেগম। তার গ্রামের বাড়ি লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বাউরা। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে। তবে এর চালক পালিয়ে গেছে। মৃতদেহ পুলিশ হেফাজতে আছে।







