দেশে হামলার কোনও শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ২১:১১আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২৩:০৯

দেশে হামলার কোনও শঙ্কা নেই: ডিএমপি কমিশনার উগ্রবাদীরা ধর্মীয় বিভিন্ন উৎসবের আগে হামলার জন্য প্রচারণা চালায়। তবে বাংলাদেশে হামলার কোনও শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। বড়দিন উপলক্ষে নিরাপত্তার কোনও হুমকি নেই বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বড়দিন উপলক্ষে গির্জা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। এ সময় কর্মকর্তারা ছাড়াও কাকরাইল চার্চের ধর্মযাজকরা সেখানে ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম আরও বলেন, ‘বর্তমান করোনার কারণে বিশেষ পরিস্থিতিতে পালিত হচ্ছে শুভ বড়দিন। রাজধানীতে ৬৬টি গির্জায় অনুষ্ঠিত হবে বড়দিনের আনুষ্ঠানিকতা।’

এই সময় কাকরাইল চার্চের পাল পুরোহিত ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বলেন, ‘বড়দিনের প্রার্থনায় বর্তমান করোনা পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য সবার সুস্থতা ও শান্তি কামনায় প্রার্থনা করা হবে।’

এ সময় জানানো হয়, এবার রাজধানীর ৬৬টি গির্জায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে পুলিশের তৎপরতা থাকবে।

/আরটি/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী