শিশু সানমুন হত্যা: প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২০, ১৮:৩১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২১:১৭

আদালত রাজধানী মিরপুর এলাকা থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানমুনকে অপহরণের পর হত‌্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি তার সৎচাচা মাহফুজুর রহমান রনির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের এ আদেশ দেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. তামিম রহমান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের আদেশ দেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোরে লক্ষ্মীপুরের সীমান্ত এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর সানমুন নিখোঁজ হয়। পরে সানমুনের সৎচাচা রনি ও ফুফাতো ভাই প্রলয় অপহরণের নাটক সাজান। তারা সানমুনের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিকাশে কিছু টাকাও তারা নিয়েছেন। তদন্তে অপহরণের সঙ্গে সানমুনের সৎচাচা এবং ফুপাতো ভাই প্রলয়ের সম্পৃক্ততা পাওয়া যায়।

আসামি প্রলয় পুলিশকে জানান, ১৫ ডিসেম্বর হাসপাতালে চাচার নবজাতক সন্তানকে দেখতে যায় সানমুন। সেখান থেকেই তাকে অপহরণ করা হয়। পরে রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের ছাদে নিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা রোকসানা পারভীন রুপা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন।

/এমএইচজে/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ