সরকারি হাসপাতালের যন্ত্রপাতি মেরামত করতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২০, ১৫:৩০ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৫:৩৭

সরকারি হাসপাতালের যন্ত্রপাতি মেরামত করতে আইনি নোটিশ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি অন্তর্ভূক্ত করা এবং অকেজো সকল যন্ত্রপাতি মেরামত করে সচল করার জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের ডিজি এবং কেন্দ্রীয় মেডিক্যাল স্টোর ডিপোর পরিচালককে এই নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার (২৭ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জেআর খান রবিন ও শাম্মী আক্তার এই নোটিশ প্রেরণ করেন। নোটিশে বলা হয়েছে, সংবিধানের ১৫(ক) ও ১৮(১) অনচ্ছেদে স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যের কথা উল্লেখ থাকলেও মূলত অনুচ্ছেদ ৩১ ও ৩২ অনুযায়ী মানুষের জীবন ও স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার, যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।

নোটিশে আরও বলা হয়ে, ‘কিন্তু প্রকাশিত বিভিন্ন সংবাদের মাধ্যমে জানা যায় যে, বাংলাদেশের অধিকাংশ সরকারি হাসপাতালে সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি নেই। বিদ্যমান যন্ত্রপাতির মধ্যে অধিকাংশই অকেজো এবং এগুলো মেরামত করে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অর্থ বরাদ্দ হলেও তার যথাযথ ব্যবহার হচ্ছে না। ফলে একদিকে দেশের সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে সরকারও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।’

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি অন্তর্ভুক্তকরণ, অকেজো যন্ত্রপাতি মেরামত করে সচল করার অনুরোধ জানানো হয়। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো