শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৫:২০আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৬:৪২

করোনা মহামারির মধ্যেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। সোমবার (১১ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে গাজীপুর সদরের এক শিক্ষার্থীর পিতা মো. আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, করোনার কারণে ২০২০ সালের ২৫ মার্চ থেকে দেশের সব শিক্ষা বন্ধ রয়েছে। এ পর্যন্ত ১১ বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছে সরকার। দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শিক্ষার্থীরা এ সময়ে বাইরে ঘোরাঘুরি করছে, টিভি দেখে সময় ব্যয় করছে। এছাড়া মোবাইল ব্যবহারের মাধ্যমে খারাপ অভ্যাস গড়ে উঠছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তাই আগামী ১৬ জানুয়ারির পর আর কালবিলম্ব না করে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। নয়তো শিক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।

/বিআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী