সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলায় আদেশ হচ্ছে না আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৮:৫৬আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৮:৫৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলা দুটিতে আজ আদেশ হচ্ছে না। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিচারক মামলা দুটির বিষয়ে কোনও আদেশ দেননি। আদেশ কখন দেবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনও কিছু বলেননি। এর বেশি আর কোনও তথ্য আমাদের কাছে নেই।’

আগামীকাল আদেশ হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নথি বিচারকের কাছে থাকায় এবং স্যার আদেশ না দেওয়ায় আমি এর বেশি কিছু বলতে পারছি না।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জানুয়ারি বেলা ১১টায় হাইকোর্টের কদম ফোয়ারা চত্বরের সামনের ফটকে জাতীয় ঈদগাহ মাঠের গেটে ফুলবাড়িয়া মার্কেটের উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাঈদ খোকন। তিনি সেখানে তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ফজলে নূর তাপস।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী