বিটকয়েন প্রতারক চক্রের ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ২০:০৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২০:৩৬

দেশে বিটকয়েন প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড মো. রায়হান হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, অবৈধ এই ভার্চুয়াল মুদ্রার মাধ্যমে প্রতারণামূলকভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। তাকে এ কাজে সাহায্য করেছে পাকিস্তান, নাইজেরিয়া, রাশিয়ান স্মাগলার ও ক্রেডিট কার্ড হ্যাকাররা।

প্রতারণা করে অর্জিত অর্থ দিয়ে রায়হান সম্প্রতি এক কোটি ১০ লাখ টাকা দামের বিলাসবহুল অডি গাড়ি কিনেছেন। তার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।

বুধবার (১৩ জানুয়ারি) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনলাইনে নিষিদ্ধ মুদ্রা বিটকয়েন ক্রয়-বিক্রয় ও ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের এই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাকিস্তানের সাঈদ (২২) নামের এক নাগরিকের মাধ্যমে তিনি এ জগতে পা দেন। এরপর আরও অনেকের সাহায্য পেয়েছেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১৮টি সিম কার্ড, ২৭১টি ব্যাংক অ্যাকাউন্টের কাগজ জব্দ করা হয়েছে।

লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, রায়হান আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য। তার ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে এখন পর্যন্ত ৩৫ হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিট কয়েনের মাধ্যমে প্রতারণা করে অর্জিত অর্থ দিয়ে রায়হান সম্প্রতি এক কোটি ১০ লাখ টাকা দামের অডি গাড়ি কিনেছেন। তার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।

র‌্যাব জানায়, তিনি ২০০৬ সালে ব্যক্তিগত আগ্রহে কম্পিউটারের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ গ্রহণ করার পর তিনি ২০১১ সাল থেকে ওয়েব ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইন ও ইউটিউব চ্যানেল ইত্যাদি পরিচালনা করে আসছিল। পরে ২০২০ সালের জুন মাসে পাকিস্তানি ওই নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়।

/এসএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের