রাজধানীতে র‌্যাবের অভিযানে ১৯ জুয়াড়ি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২১, ২২:৫৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:৫৬

রাজধানীর বংশাল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় আলাদা অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর পশ্চিমপাড় এলাকায় জুয়ার আসর থেকে ১১ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. আকতার শেখ (২৬),  মো. সোহেল রানা (২৫), মো. সাইফুল ভূঁইয়া (৩০), মো. রিয়াজ আহম্মেদ (৩৩), মো. আসিফ মিয়া (৩০), মো. আ. রহিম (৩৩), মো. জনি মিয়া (৩৩), মো. আল আমিন (২০), মো. নোমান (২৪), মো. নাসির (৩০) ও মো. মামুন মিয়া (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, ২ প্যাকেট কার্ড (তাস), একটি বেডশিট এবং নগদ ১২ হাজার ৬৫৫ টাকা উদ্ধার করা হয়।

একই দিনে অপর অভিযানে র‌্যাব-১০ ঢাকার বংশাল থানাধীন মালিটোলা এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—আব্দুর রহিম (৪৫), কামরুল হাসান (৪২), মো. আইয়ুব (৪৮), মো. শিপলু হাসান (৩৮), মো. দেলোয়ার (৪০), মো. রাজু (৪০), মো. শাহীন (৩৮) ও মো. পিযুষ (৩৮)।

এ সময় তাদের থেকে ৭টি মোবাইল ফোন, ২টি টাকা রাখার বাক্স, খোলা অবস্থায় ৩৫০ পিস জুয়া খেলার কার্ড (তাস) ও নগদ-১৭ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতারকৃতরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে আসছিলেন। এছাড়া, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি জুয়া খেলায় নিজেদের সর্বস্ব হারাচ্ছেন। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।’

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের