পিতার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের মামলা: রায় ৯ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৫:৫৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৬:৫২

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে কামাল হোসেনের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালত এ আদেশ দেন।

এদিন মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রায়ের জন্য নতুন এ দিন ধার্য করেন।

এর আগে ১৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা ছিল।

মামলায় ৮ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য নেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ৮-৯ বছর আগে মেয়েটির বাবা-মায়ের ডিভোর্স হয়। এরপর মেয়েটি তার দাদির কাছে থাকতো। আসামি বাবা কামাল হোসেন লিপি বেগম নামে আরেকজনকে বিয়ে করে। এরপর ২০১৯ সালের এপ্রিল মাসে বাবা তার মেয়েকে রূপনগর আবাসিক এলাকার বস্তিতে নিয়ে যায়। মেয়েকে সেখানে নিয়ে যাওয়ায় তার সৎমায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়। এরপর ২ মে মেয়েটিকে নিয়ে তার বাবা বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকায় বাসা ভাড়া নেয়। এরপর ৪ মে ও ৫ মে কামাল হোসেন মেয়েটিকে ধর্ষণ করে।

ওই ঘটনায় মেয়েটি বাদী হয়ে বাবা কামাল হোসেনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর মামলায় তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পুলিশের উপ-পরিদর্শক আল-ইমরান আহম্মেদ আসামি কামাল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

 

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান