সেই বাসটির রেজিস্ট্রেশন বাতিল করেছে বিআরটিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২১, ২৩:৩৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২৩:৩৮

ঢাকায় বাসচাপায় ৭১ টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধর নিহতের ঘটনায় ভিক্টর পরিবহনের ওই (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫০০) বাসটির রেজিস্ট্রেশন বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিএ)। বিআরটিএর উপ-পরিচালক শফিকুজ্জামান ভুইয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

শফিকুজ্জামান ভুইয়া বলেন, ‘ওই পরিবহনটির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে।’

এই বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই পরিবহনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, এর আগে গত বুধবার (২৭ জানুয়ারি) বিকালে এই ঘটনা ঘটে। একাত্তর টিভির অফিস থেকে মোটরসাইকেলে খিলক্ষেতের বাসায় যাচ্ছিলেন গোপাল সূত্রধর। এই সময় পেছন থেকে আসা যাত্রীবাহী বাস ভিক্টর পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান