পল্লবীতে সিক্স মার্ডার: উচ্চ আদালতে আসামি আজিমের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২০

২০০৬ সালে রাজধানীর পল্লবী আবাসিক এলাকার এক বাড়িতে ছয় জনকে খুনের  মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত আসামি আজিমকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তার জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এসএম মাসুদ হোসেন দোলন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

২০০৬ সালের ১৩ অক্টোবর পল্লবী আবাসিক এলাকার এক বাড়িতে রিজিয়া বেগম, খাদিজা, আন্না, তোফেল, মনির ও মিলন বকশী নামে ছয় জন কাজের লোককে জবাই করে হত্যা করা হয়। ঘটনার পরদিন বাড়ির মালিক কাজী সিরাজুল হক পল্লবী থানায় একটি মামলা করেন।

মামলার এক বছর পর বাড়ির মালিকের সাবেক গাড়িচালক মাসুম মাতব্বরকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

বিচার শেষে ২০০৮ সালের ২৬ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ চার আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তারা হলেন— মাসুম মাতব্বর, জাকির হোসেন বাহার, মো. কামরুজ্জামান ওরফে কামরুল এবং এমএ আজিম ওরফে মাসুদ।

পরে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে ২০১৪ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট তিন জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আজিমকে খালাস দেন। তবে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। এরই মধ্যে ২০১৬ সালের ২৮ মার্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে