পাপিয়ার বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১১

আলোচিত সেই যুবলীগ নেত্রী শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে প্রায় ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেকোনও দিন আদালতে এই চার্জশিট জমা দেওয়া হবে। চার্জশিটে পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনকেও আসামি হিসেবে অভিযুক্ত করা হচ্ছে। দুদক সচিব ড. মুহা. আনোয়ার হোসেন হাওলদার বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এই তথ্য জানান।

দুদক সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট প্রায় সোয়া ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক (বর্তমানে বহিস্কৃত) শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মতি সুমনের বিরুদ্ধ একটি মামলা দায়ের করে দুদক। দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তদন্ত শেষে পাপিয়া-সুমন দম্পতির অপরাধলব্ধ আয়ের দ্বারা অর্জিত ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২২ বছরের ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়া ও তার স্বামী মতি সুমনসহ চার জনকে গ্রেফতার করে র‌্যাব। এর পরদিন পাপিয়ার ইন্দিরা রোডের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। ওই ঘটনায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মধ্যে অস্ত্র মামলায় গত বছরের ১২ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস পাপিয়া ও তার স্বামী মতি সুমনের ২০ বছরের কারাদণ্ড দেন। বাকি মামলাগুলোর তদন্ত চলছে এখনও।

/এনএল/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের