পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৯ নেতাকর্মী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৪

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে গত শনিবার (১৩ ফেব্রুয়ারি)  জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছিল দলটি। এক পর্যায়ে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলের নেতাকর্মীরা। ওই ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ২৯ জন নেতাকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালতে শাহবাগ ও রমনা থানার এ সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের ২ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন এবং আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন— শরিফ উদ্দিন ওরফে জুয়েল, ওবায়দুল্লাহ নাঈম, নাদিম হোসেন, আব্দুর রশিদ, হোসেন মিয়া, আলামিন মোল্লা, মিল্টন শেখ, সানোয়ার, জহির, রুবেল, এবাদুল, হামিদুল ইসলাম, মহসিন, জাকির হোসেন, পারভেজ রেজা, খন্দকার মুজাহিদুল ইসলাম, সওগাতুল ইসলাম, মিনহাজুল হক নয়ন, শওকত উল ইসলাম, সজীব, শামীম রেজা, শাওন জমাদ্দার, ইমন শেখ, নজরুল ইসলাম, সাজ্জাদ, রহমান রানা, মোস্তফা, মাহমুদুল হাসান ওরফে মাকসুদুল হাসান ও পলাশ মিয়া।

২৯ জনের মধ্যে প্রথম ১৩ জন রমনা থানায় দায়ের করা মামলার আসামি এবং বাকিরা শাহবাগ থানায় করা অপর মামলার আসামি। 

প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল প্রস্তাবের প্রতিবাদে শনিবার (১৩ ফেব্রুয়ারি) প্রেস ক্লাবের সামনে  সমাবেশ ডাকে বিএনপি। এদিন সকাল ১০টায় সমাবেশ শুরুর কথা থাকলেও অনেক আগে থেকেই নেতাকর্মীরা সেখানে আসতে থাকেন। আগে থেকেই ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ‌্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। ঘটনা স্থল থেকে গ্রেফতার আসামিদের পর দিন আদালতে হাজির করা হলে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের