গ্রামীণফোনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবেদন ২৫ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৮

গ্রাহকদের তথ্য প্রতারক চক্রের কাছে পাচারের অভিযোগে গ্রামীণফোনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৫ মার্চ ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন এ দিন ধার্য করেন।

এর আগে, গত ১৫ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ জানান, বিটিআরসির নীতিমালা ভেঙে গ্রাহকদের তথ্য পাচার করায় গ্রামীণফোনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এ ঘটনায় দু'জন গ্রেফতার রয়েছেন।

হারুন-অর-রশিদ বলেন, ‘আমাদের কাছে চক্রটির হাতে প্রতারিত হওয়া ছয় ব্যক্তি অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রতারক চক্রটির কাছে গ্রামীণফোনের কিছু অসৎ কর্মচারী গ্রাহকদের সিম নিবন্ধনের তথ্য থেকে নানা ধরনের তথ্য দীর্ঘদিন ধরে পাচার করে আসছিল। পরে ওই চক্রটি গোপন তথ্য ফাঁস করার ভয় দেখাতো সমাজের উঠতি বয়সের ধনাঢ্য ব্যক্তিদের। চক্রটি তাদের বলতো, আপনার গোপন তথ্য আমাদের কাছে আছে। আমাদের টাকা না দিলে এ তথ্য ফাঁস করে দেবো। পরে সামাজিক হয়রানি ও মর্যাদাহানির ভয়ে অনেকে তাদের অর্থ দিতে বাধ্য হতেন। এভাবে তথ্য দিয়ে ব্ল্যাকমেইলিং করে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।’

মামলা দায়েরের পর এখন পর্যন্ত দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস ম্যানেজার রুবেল মাহমুদ অনিক ও প্রতারক পারভীন আক্তার।

 

/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান