সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১০-১১ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫০

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচন আগামী ১০ ও ১১ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

প্রতিবছরের মতো এবারও সমিতির কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সরকার সমর্থিত আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থক আইনজীবীরা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

সরকারপন্থীদের প্যানেলে সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরুকে সভাপতি পদে এবং আইনজীবী আব্দুল আলীম মিয়া জুয়েলকে সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। 

এদিকে বিএনপি সমর্থকদের প্যানেলে সভাপতি পদে ফজলুর রহমানকে এবং সম্পাদক পদে সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে, সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

২০২০-২১ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে জয় পেয়েছিলেন সরকার সমর্থক আইনজীবীরা। অপরদিকে, সম্পাদকসহ ৮টি পদে বিএনপি সমর্থক আইনজীবীরা জয় পেয়েছলেন।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী