সাত খুন মামলার আসামি তারেক সাঈদ হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৬, ১৭:৪৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৭:৫২

তারেক সাঈদ নারায়গঞ্জের সাতখুন মামলার অন্যতম আসামি র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হেফাজতে ভর্তি করা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম জানান, অসুস্থতার জন্য তারেক সাঈদকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে সূত্রে জানা গেছে, হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে তারেক সাঈদকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় ব্যথাজনিত সমস্যার চিকিৎসা চলছে। তাকে পুরাতন ভবনের কেবিন ব্লকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে দায়ের করা হত্যা মামলায় র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদসহ  কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়। তারা কারাগারে রয়েছেন।

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম